প্রকাশিতঃ আগস্ট ৭, ২০২৬

কওমি মাদ্রাসার শিক্ষার্থী বলৎকার


কওমি মাদ্রাসার শিক্ষার্থী বলৎকার
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ১৪ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে হরিণাকুণ্ডু থানা পুলিশ। অভিযুক্ত ব্যাক্তি আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে তানভির (২৪)। তিনি আলমডাঙ্গা উপজেলার স্থানীয় একটি মাদরাসার সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ‎‎শুক্রবার (৭আগষ্ট) হরিণাকুণ্ডু উপজেলার রাহেনুলের বাড়িতে অবস্থান নিলে স্থানীয় জনগন তাকে সুকৌশলে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। ‎ হরিণাকুণ্ডু থানা ‎পুলিশ সূত্রে জানা যায়,ভুক্তভোগী শিশু রাহেনুল (১৪) উপজেলার ধুলিয়া গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে। সে ঘোষবিলা হযরত আয়েশা সিদ্দিকা রাহঃ আনহু নুরানি একাডেমি ও কওমি মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্র। স্বজনদের অভিযোগ, শিশুটি ভর্তি হওয়ার পর থেকেই বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে মাদরাসার অফিস-রুমে নিয়ে তাকে বলাৎকার করে আসছিলেন সহকারী শিক্ষক তানভির উদ্দীন। ‎‎স্থানীয় সুত্রে জানা যায়, সর্বশেষ গত কিছুদিন আগে বিকেলে অন্য শিক্ষার্থীরা মাঠে খেলতে গেলে ওই শিশুকে এতিমখানার হেফজ বিভাগের দোতলার একটি কক্ষে ডেকে নিয়ে আবারও বলাৎকার করা হয়। ঘটনাটি কাউকেই না বলতে শিশুটিকে হুমকিও দেওয়া হয়। ‎পরবর্তী সময়ে শিশুটি বাড়িতে গিয়ে মাদরাসায় আর যাবে না বলে কান্নাকাটি শুরু করেন। পরে মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বলে সে। প্রতিকারের আশায় স্থানীয়দের সহায়তা নেন ভুক্তভোগীর পরিবার। এদিকে ‎হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত তদন্ত ওসি অসিত কুমার রায় জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা অভিযুক্তকে আটক করেছি। অপরাধ যেহেতু চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা একটি কওমি মাদ্রাসায় সংঘটিত হয়েছে। তাই আমরা অভিযুক্ত ব্যক্তিকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করেছি। মামলা বা অভিযোগ দিলে সেখানেই, দিতে হবে বলেও জানান ঐ পুলিশ কর্মকর্তা । ‎ ‎

সর্বশেষ :

‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী   ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস   বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি   হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত   রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের   ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত   রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব   হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’   ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’