কোহলি-ঋতুর সেঞ্চুরির ম্যাচ ছিনিয়ে নিল প্রোটিয়ারা


কোহলি-ঋতুর সেঞ্চুরির ম্যাচ ছিনিয়ে নিল প্রোটিয়ারা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে টানা সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে তার সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৫৮ রান করেও দক্ষিণ আফ্রিকার কাছে ৪ উইকেটে হেরেছে স্বাগতিকরা। শহীদ বীর নারায়ন সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে দুই ওপেনারকে হারায় ভারত। সেখান থেকে তিনে নামা কোহলি ও চারে নামা ঋতুরাজ ১৯৫ রানের দুর্দান্ত জুটি গড়েন। ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে খেলতে নামা ঋতু ৮৩ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি ১২টি চারের সঙ্গে দুটি ছক্কা মারেন। ওয়ানডে ক্যারিয়ারের ৫৩ এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের ৮৪তম সেঞ্চুরির পথে কোহলি ৯৩ বল খেলে সাতটি চার ও দুটি ছক্কায় ১০২ রান করেছেন। প্রথম ম্যাচে ১২০ বলে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। শেষটায় রান বাড়িয়ে নেওয়ার কাজটা দুর্দান্তভাবে করেছেন কেএল রাহুল। পাঁচে ব্যাটিংয়ে নামা এই উইকেটরক্ষক ৪৩ বলে ৬৬ রানের হার না মানা ইনিংস খেলেন। ছয়টি চারের সঙ্গে দুটি ছক্কা তোলেন তিনি। জবাব দিতে নেমে ২৬ রানে দক্ষিণ আফ্রিকা প্রথম উইকেট হারালেও এইডেন মার্করাম ও টেম্বা বাভুমার ১০১ রানের জুটিতে ঘুরে দাঁড়ায়। বাভুমা ৪৬ রান করে ফিরে যান। মার্করাম জয়ের ভিত্তি দিয়ে ৯৮ বলে ১১০ রান করে ফিরে যান। তার ব্যাট থেকে ১০টি চার ও চারটি ছক্কা আসে। প্রোটিয়াদের জয়ের পথে তোলেন ম্যাথু ব্রিটজকে ও ডেওয়াল্ড ব্রেভিস। তারা ৯২ রানের ঝড়ো জুটিতে ম্যাচ হাতে নিয়ে নেন। ব্রিটজকে ৬৪ বলে ৬৮ রান করেন। পাঁচটি মার মারেন। সেরা ইনিংস খেলেন ব্রেভিস। তিনি ৩৪ বলে পাঁচ ছক্কা ও এক চারে ৫৪ রান করেন। করবিন বোচ ১৫ বলে ২৬ রানের ইনিংস খেলে চার বল থাকতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

সর্বশেষ :

আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের   আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী   প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার   আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে   বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’   দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের   ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন   গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড   ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড