প্রকাশিতঃ সেপ্টেম্বর ২, ২০২৬

চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ গ্রেফতার ১


চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ গ্রেফতার ১
ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনে চলন্ত অবস্থায় এক নারীকে (৪২) ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর এলাকার এ ঘটনায় পুলিশ আবু বক্কর সিদ্দিক (২৪) নামে এক ক্যান্টিন বয়কে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে। জানা যায়, সোমবার রাতে ওই নারী সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশে ভুল করে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের খাবারগাড়িতে ওঠেন। এরপর খাবারগাড়ির কর্মচারী আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন মিলে ওই নারীকে ধর্ষণ করে। চিৎকার করে সাহায্য চাইলে অন্য যাত্রীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে সান্তাহার রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলায় আবু বক্কর সিদ্দিক ও দুই পুলিশসহ মোট পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন জানান, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আবু বক্কর সিদ্দিককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই নারীর মামলায় পুলিশ সদস্যও জড়িত বলে উল্লেখ করেছেন। মামলার তদন্ত চলছে।

সর্বশেষ :

‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী   ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস   বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি   হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত   রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের   ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত   রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব   হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’   ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’