প্রকাশিতঃ আগস্ট ৩০, ২০২৬

ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ


ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ
ভেনেজুয়েলায় মজুদ ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। আর এই চুক্তি ভেনেজুয়েলার অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। চুক্তি প্রসঙ্গে শেয়ার করা পোস্টে ট্রাম্প বলেন, ‘এই ঐতিহাসিক লেনদেন আমেরিকার তেলের মজুদ দ্বিগুণেরও বেশি বাড়াবে, আমাদের তেল সরবরাহ ব্যাপকভাবে বৃদ্ধি করবে এবং সব আমেরিকানের জন্য গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে।’ অন্যদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আশ্বাস দিয়ে বলেন, এই চুক্তি ভেনেজুয়েলার অর্থনীতি পুনরুদ্ধারে সহায়ক হবে। উল্লেখ্য, চলতি বছরের ৩রা জানুয়ারি মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তার নিজ দেশ থেকেই তুলে নিয়ে যায় মার্কিন প্রশাসন। এর পর দেশটির ক্ষমতা নেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। মাদুরোকে আটকের পর থেকেই ট্রাম্প বলে আসছিলেন যে, ভেনেজুয়েলার উচিৎ তাদের দেশে মজুদ বিপুল পরিমাণ তেলসম্পদকে কাজে লাগিয়ে অর্থনীতিকে চাঙ্গা করা। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় তেল মজুদকারী দেশ ভেনেজুয়েলা। এই চুক্তির খবর এমন এক সময়ে এলো যখন খোদ যুক্তরাষ্ট্রে জ্বালানির বর্ধিত দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। এই প্রেক্ষাপটে ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ ট্রাম্পের হাতে আসায় নিজ দেশের রাজনীতিতে কিছুটা হলেও স্বস্তি বোধ করবেন রিপাবলিকান এই নেতা।

সর্বশেষ :

‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী   ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস   বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি   হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত   রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের   ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত   রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব   হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’   ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’