মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান


মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে শিক্ষা ভবনের সামনে রাতেও সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। রোববার সকাল থেকেই সাত কলেজের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাস থেকে এসে শিক্ষা ভবন মোড়ের সামনে অবস্থান নেন। পরে দুপুর ১টার দিকে তারা শিক্ষা ভবনের সামনের সড়কের মোড়ে অবস্থান নেন। বিকাল সাড়ে ৩টার দিকে তারা হাইকোর্টের সামনে অবরোধ করেন। রাত আটটায় ব্লকেড তুলে নিয়ে শিক্ষাভবনের সামনে অবস্থান নেন তারা। শিক্ষার্থী প্রতিনিধি নাইম হাওলাদার বলেন, অধ্যাদেশ ছাড়া কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো অগ্রগতি নেই। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি হলেও শিক্ষার্থীরা এখনও ক্লাসে যেতে পারেননি। প্রশাসনের সবাইকে জানাতে চাই, শিক্ষার্থীদের আকুতি আপনারা শুনুন। তাদের ক্লাসরুমে ফিরিয়ে নিন। অধ্যাদেশ জারির মাধ্যমে আমাদের পরিচয় নিশ্চিত করুন। তিনি আরও বলেন, আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করে এখন হাইকোর্ট মোড় ছেড়ে দিচ্ছি। তবে একদফা আদায় না হওয়া পর্যন্ত শিক্ষা ভবনের সামনে অবস্থান করব। আগামীকাল সকাল থেকে অন্যান্য শিক্ষার্থী অংশ নেবেন। অধ্যাদেশ না নিয়ে কেউ বাসায় ফিরবে না।

সর্বশেষ :

আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের   আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী   প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার   আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে   বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’   দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের   ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন   গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড   ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড