সারাদেশে বিএনপির অবস্থান কর্মসূচি আজ


সারাদেশে বিএনপির অবস্থান কর্মসূচি আজ
বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দাবিতে আজ শনিবার সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। একই দিন বিএনপি ছাড়াও সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলো স্ব স্ব উদ্যোগে পৃথক সময়ে এ কর্মসূচি পালন করবে। শুক্রবার (৩১ মার্চ) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবারের এসব কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। আজ বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) বিএনপির যৌথ উদ্যোগে এ অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনা করবেন সদস্যসচিব রফিকুল আলম মজনু ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক। অবস্থান কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতারা এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া একই দিন সারাদেশে জেলা ও মহানগরে এসব অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-পীড়ন, গণগ্রেপ্তার, নির্যাতন, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসহ ১০ দাবি বাস্তবায়নে এ অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপিসহ সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলো।

সর্বশেষ :

আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের   আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী   প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার   আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে   বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’   দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের   ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন   গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড   ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড