প্রকাশিতঃ আগস্ট ৭, ২০২৬

১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ


১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ
সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের পতন দেখা গেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এই অর্থবছরে বাংলাদেশ মোট ৫.২৪৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেয়েছে, যা গত ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন। গত ২রা আগস্ট, রোববার ইআরডি বৈদেশিক ঋণ সংক্রান্ত এই হালনাগাদ প্রতিবেদনটি প্রকাশ করে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, এর আগে সবচেয়ে কম প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল ২০১১-১২ অর্থবছরে, যার পরিমাণ ছিল ৪.৭৬৪ বিলিয়ন ডলার। এরপর থেকে আর কোনো অর্থবছরে প্রতিশ্রুতির পরিমাণ এতটা নিচে নামেনি। তবে ২০১৪-১৫ অর্থবছরে প্রতিশ্রুত ঋণের পরিমাণ ছিল ৫.২৫৮ বিলিয়ন ডলার, যা সদ্য বিদায়ী অর্থবছরের প্রায় কাছাকাছি। ঋণের প্রতিশ্রুতি কমলেও পরিশোধের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ ঋণ পরিশোধ করেছে দেশটি। এই সময়ে পরিশোধিত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪.৪৯৪ বিলিয়ন ডলারে, যেখানে আগের অর্থবছরে এই পরিমাণ ছিল ৪.০৮৭ বিলিয়ন ডলার। উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঋণের প্রবাহ ও পরিশোধ সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও প্রকাশ করে থাকে ইআরডি।

সর্বশেষ :

‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী   ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস   বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি   হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত   রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের   ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত   রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব   হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’   ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’