কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬দাগ এলাকা থেকে গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানা যায়, সোমবার দুপুর ১টা সময় ভেড়ামারা সহকারী কমিশিন (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার ও ৪৭ বিজিবি\'র কুষ্টিয়া ব্যাটেলিয়নের হাবিলদার ফরিদ মিয়া সঙ্গীয় র্ফোস নিয়ে উপজেলার ১৬ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬দাগ এলাকা আশরাফুল ইসলামের স্ত্রী রোজিনা খাতুন (৩৮) কে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃত রোজিনা খাতুন দীর্ঘদিন ধরে ১৬ দাগ যাত্রী ছাউনি’র বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৯(গ) ধারায় ভেড়ামারা থানায় মামলা দায়ের হয়েছে।