পাবলিক ল্যাবরেটরি স্কুলে এসএসসি ব্যাচের বিদায় ও এডমিট বিতরণ

প্রকাশিতঃ এপ্রিল ১৭, ২০২৬ | ৩:২৬ অপরাহ্ণ

পুরান ঢাকার বংশাল থানার আওতাধীন পাবলিক ল্যাবরেটরি স্কুলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, এডমিট কার্ড বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিচালক মোঃ শফিকুল ইসলাম খান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ফজলুল হক স্যার। বক্তারা শিক্ষার্থীদের সফলতার জন্য পরিশ্রম ও আত্মবিশ্বাসের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে এডমিট কার্ড বিতরণ করা হয় এবং তাদের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।