১৫ জন কর্মী নেবে আকিজ গ্রুপ, ৩৫ বছরেও আবেদনের সুযোগ

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২, ২০২৬ | ৮:২৮ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস লিমিটেড তাদের অ্যাসিস্ট্যান্ট অফিসার/অফিসার (প্রোডাকশন) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩১ জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই বিএসসি ডিগ্রিধারী হতে হবে। প্রতিষ্ঠানের নাম: আকিজ প্লাস্টিকস লিমিটেড পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার/অফিসার (প্রোডাকশন) লোকবল নিয়োগ: ১৫ জন শিক্ষাগত যোগ্যতা: বিএসসি অন্যান্য যোগ্যতা: বিশ্লেষণাত্মক এবং যোগাযোগ দক্ষতা অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: ২৪ থেকে ৩৫ বছর কর্মস্থল: সুনামগঞ্জ (ছাতক) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৬