হাজার হাজার নেতাকর্মীর ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন, শীষ শীষ ধানের শীষ স্লোগানে মুখরিত আত্রাই রাজপথ।
ঐক্য বদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আত্রাই উপজেলা শাখার আয়োজনে গন মিছিল অনুষ্টিত হয়েছে।
রবিবার ৮ফেব্রুয়ারী বিকেলে উপজেলা র দলীয় কার্যালয় হতে মিছিল শুরু হয়ে উপজেলা র প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সাহেব গন্জ উপজেলা চত্বরে এসে পথসভার মধ্যে দিয়ে শেষ হয়।
ভোট প্রার্থনায় গ্রামে গন্জে,হাট, বাজার, বাসট্যান্ড, রেল ষ্টেশন, পাড়া মহল্লায় ভোটারদের কাছে গিয়ে ধানের শীষ প্রতিকের ভোট প্রার্থনা য় ব্যাস্ত সময় পাড় করছেন।
নওগাঁ -৬ সংসদীয় আসন ৫১ এর জনতার এমপি এবং শান্তির দূত খ্যাত রাজনৈতিক ব্যাক্তিত্ব শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু, আনুষ্ঠানিক ভাবে তার নির্বাচনী প্রচারনা শুরু করেছেন।
এ বিষয়ে এমপি পদ প্রার্থী শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেন নওগাঁ-৬ তথা আত্রাই -রাণীনগর একযোগে ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করতে শান্তি পূর্ণ ভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে।
২২ শে জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলা র সাহেব গন্জ এলাকায় উপজেলা গেইটের সম্মুখে হাজারো নেতা কর্মী সমর্থকদের সাথে নিয়ে পথসভার মধ্যে দিয়ে তিনি নির্বাচন ী প্রচারণা শুরু করেন।
পথসভায় বক্তৃতা কালে আত্রাই জনপদের সকল শ্রেনী পেশার মানুষের কাছে নিজেকে এলাকার সন্তান, ভাই, হিসেবে আসন্ন ত্রয়েদশ সংসদীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে জয় যুক্ত করার আহ্বান জানান।
এসময় নেতা কর্মী সমর্থক সকলের উদ্দেশ্য সতর্ক করে বলেন, প্রতিপক্ষ বিভিন্ন ভাবে অপচেষ্টা চালাচ্ছে,মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার করে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে আপনারা সজাগ এবং সতর্ক থাকবেন। শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। কোন অপপ্রচার করে লাভ হবেনা, ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ।
এ সময় তিনি আত্রাই রাণীনগর কে একটি সমৃদ্ধ এবং সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত জনপদ হিসেবে উপহার দেবার প্রতিশ্রুতি প্রদান করেন।
এ বিষয়ে আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন। আমরা আত্রাই উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগি সংগঠন ঐক্য বদ্ধ ভাবে ভোটারদের দারে দারে গিয়ে ভোট প্রার্থনা করছে। ১২ তারিখ ইনশাআল্লাহ ধানের শীষ প্রতীক বিজয় হবে।
আত্রাই রাণীনগর এই দুই উপজেলার ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসন।
রাজনৈতিক ইতিহাসে নওগাঁ -৬ আসন সবসময় আলোচিত অবস্থানে থাকে। এখানে ভোট যুদ্ধ মানেই সমীকরণ, নতুন সম্ভাবনা আর নতুন ঘটনা প্রবাহের জন্ম। সেই ধারাবাহিকতায় আসনটি এখন স্থানীয় রাজনীতির অন্যতম আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনিত হয়েছে।
আর এই আসনটিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেয়েছেন দল বিএনপির সবচেয়ে সম্ভাবনাময় নেতা নওগাঁ জেলা বিএনপি র সাবেক সফল আহ্বায়ক আত্রাই উপজেলা বিএনপির সভাপতি নওগাঁ -৬ আসনে বিগত উপনির্বাচনে ধানের শীষ প্রতীক প্রাপ্ত বিএনপি নেতা
এবং দীর্ঘ রাজনৈতিক আন্দোলন সংগ্রামের প্রতীক।
জনপ্রিয় ব্যাক্তিত্ব শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।
৫৪২ বর্গ কি.মি. আয়তনের ১৬ টি ইউনিয়নে পুরুষ ভোটার মোট১. ৭৪. ৩৫০ এবং মহিলা ১.৭১, ০৬১ এবং তৃতীয় লিঙ্গের-৫ জন মোট ৩, ৪৫, ৪১৬ জন ভোটারের নির্বাচনী এলাকা নওগাঁ-৬।