নওগাঁ-৬ এ বিজয় গনতন্ত্র ও জনগণের বলে উল্লেখ করেছেন নব নির্বাচিত বিএনপি প্রার্থী শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। ১২ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষ ভোট দিয়ে তরুন প্রজন্মের নতুন মুখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির (ধানের শীষ) প্রার্থী এসএম রেজাউল ইসলাম রেজুকে এমপি হিসেবে নির্বাচিত করেছে।
গত ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসএম রেজাউল ইসলাম রেজু বেসরকারি ভাবে ১২হাজার ৫৭০ ভোট বেশি পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত (দাঁড়িপাল্লা) প্রার্থী মো.খবিরুল ইসলামকে হারিয়ে বিজয়ী হন।
এছাড়া এই নির্বাচনে বাংলাদেশ জামায়েত ইসলামী, স্বতন্ত্র, ইসলামি আন্দোলন, ও বিআরপি প্রার্থীসহ মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নওগাঁ-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫হাজার ৪১৬ জন।
আত্রাই উপজেলায় ৬০ টি ভোট কেন্দ্রে ভোট সংগ্রহ হয়েছে শতকরা ৬৮.১২ ভাগ এবং রাণীনগর উপজেলায় ৫৫টি ভোট কেন্দ্রে ভোট সংগ্রহ হয়েছে শতকরা ৬৬.৪৩ ভাগ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। এই আসনের মানুষ একজন শিক্ষিত, কর্মঠ মানুষকে এমপি হিসেবে পেলো যার মাধ্যমে পিছিয়ে পড়া এই আসনকে দ্রুতই এগিয়ে নেওয়া সম্ভব। আর এই ধারা অব্যাহত রাখতে হলে এমপি রেজু এই অঞ্চলে বৈষম্যহীন, লুটপাটহীন, হানাহানি মুক্ত, এলাকায় এলাকায় কর্মী-সমর্থক নামক নেতাদের দৌরাত্ম বন্ধ করে একটি ন্যায়নীতি নির্ভর সুস্থ্যধারার রাজনীতির অধ্যায় শুরু করতে হবে এবং ভবিষ্যতে তার ধারাবাহিকতা রক্ষায় সকল লোভ-লালসা থেকে নিজেকে বিরত রেখে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার কোন বিকল্প নেই।
আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন ও আব্দুল জলিল চকলেট বলেন এবার নির্বাচনে আত্রাইবাসীর একটিই আশা ছিলো ধানের শীষের বিজয় চাই”। এ বিজয় মানে পুরো আত্রাই ও রাণীনগরবাসীর জয়। কারণ আত্রাই ও রাণীনগর উপজেলার সকল শ্রেণিপেশার মানুষ দলবল নির্বিশেষে ভোট দিয়েছেন। স্বাধীনতার পর থেকে আমরা আত্রাইবাসী চরম ভাবে অবহেলিত অবস্থায় রয়েছি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনা মেনে আমরা নানা পেশার মানুষের দীর্ঘ শ্রমের বিনিময়ে তাকে বিজয়ী করতে পেরে আমরা আত্রাইবাসী ধন্য। এখন সকল হিংসা, প্রতিহিংসা, দ্বিধা-দ্বন্দ্ব ও রাগ-বিদ্বেষ ভুলে গিয়ে এই আসনের সকল মানুষকে সঙ্গে নিয়ে রেজুকে সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য সবার প্রতি বিশেষ ভাবে অনুরোধ করছি।
এ বিষয়ে একান্ত সাক্ষাৎ কারে তিনি বলেন।
নবনির্বাচিত এমপি শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেন,বাংলাদেশের ইতিহাসে এটি অবশ্যই স্মরণীয় দিন হয়ে থাকবে, ভোট যুদ্ধে আমার এ বিজয় গনতন্ত্রের এবং জনগণের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রেরণীত হয়ে বিএনপির মুলধারার রাজনীতিতে এসেছি । আজকের এমপি নির্বাচিত হওয়ার জন্য আমাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। শত অত্যাচার ও নির্যাতন সহ্য করে মাঠে থেকেছি সংগঠন কে আগলে রেখেছি । আমার পথচলার একমাত্র শক্তি ছিলো এই আসনের মানুষদের অকৃত্রিম ভালোবাসা, সাহস ও অনুপ্রেরণা। আজকের এই জয় আমার নয় এই আসনের সকল শ্রেণীপেশার মানুষের জয়। এই বিজয় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিজয়। আমি সকলের পাশে থেকে আত্রাই ও রাণীনগর উপজেলার উন্নয়নের অংশীদার হতে চাই।