নওগাঁ-৬ বিএনপি নেতা কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মী

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৬ | ১১:২৮ অপরাহ্ণ
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ

ভোট যুুদ্ধে বিজয়ের পর বিএনপি নেতা শেখ মোঃ রেজাউল ইসলাম কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁ -৬ আত্রাই- রাণীনগর বিএনপি ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতাকর্মী। শুক্রবার১৩ ফেব্রুয়ারী সকাল থেকেই উপজেলা দলীয় কার্যলয়ে শেখ মোঃ রেজাউল ইসলাম কে শুভেচ্ছা জানাতে আসেন দলীয় নেতাকর্মীরা। এসময় উপজেলা বিএনপি র নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। নওগাঁ-৬,আত্রাই-রাণীনগর আসনে পোস্টাল ভোটসহ মোট ভোট,ধানের শীষ-১০৮৮৬৬ভোট, দাঁড়িপাল্লা -৯৭৬২৯ ভোট,মোটরসাইকেল -১৯৬৩৮ভোট,হাতি -৫৫৫,হাতপাখা -১৮৩৩।