আত্রাইয়ে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ মার্চ ৮, ২০২৬ | ৫:৫৪ অপরাহ্ণ
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ

\"আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার \"প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ৮ মার্চ ২০২৬) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদারের সভাপতিত্বে এবং প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি এম কামরুজ্জামানের সঞ্চারনায় অগ্রযাত্রা প্রকল্প এবং ডাসকো ফাউন্ডেশনের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন,বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট, মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসেন, সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা, শিক্ষা কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম,উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. এমরান হোসেন, অন্যদের মধ্যে দিবসের তাৎপর্য তুলেধরেন যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্প বিষয়ক সমন্বয়কারী মো.আব্দুর রউফ মিলন,শিক্ষার্থী রাত্রি, সুমাইয়া, তাবাসসুম,মৌসুমি নিহারিকা প্রমুখ।