নওগাঁর ‎নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত।

প্রকাশিতঃ মার্চ ৯, ২০২৬ | ৪:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

‎সারা দেশের ন্যায় ‎‎নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ‎পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‎ ‎এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম,কৃষি কর্মকতা রফিকুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ। ‎ ‎এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার; নিরাপদ হোক নারী ও কন্যার অধিকার। ‎ ‎আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও নির্যাতন বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। ‎এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের সদস্য, শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।