০৮/০৩/২০২৬ রবিবার মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নং স্পার বাধ এলাকায় পদ্মা নদী হতে অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সংবাদ পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। তবে মাটি পরিবহনরত অবস্থায় ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় বিএমএইচ ব্রিকস (হিরো ইটভাটা) এর সামনে থেকে একটি মাটিভর্তি ট্রাক্টরসহ সাকিব রানা (১৯) নামক একজনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ৮ নং স্পার বাধ এলাকায় পদ্মানদী হতে মাটি উত্তোলন করে বিএমএইচ ব্রিকসে (হিরো ইটভাটা) পরিবহন করছিলেন বলে জানান। বিষয়টি উক্ত ইটভাটার ম্যানেজার আলহাজ্ব এনামুল হক (৬১) স্বীকার করেন। তাদের উভয়ের স্বীকারোক্তির ভিত্তিতে সাকিব রানা (১৯) কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড সর্বমোট ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এছাড়াও, আলহাজ্ব এনামুল হক (৬১) কে ১ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।অবৈধ মাটি কাটাই এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জনাব একরামুল হক নাহিদ, সহকারী ভুমি কমিশনার চাঁপাইনবাবগঞ্জ।