মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) আগামী সপ্তাহে একটি জরুরি বিশেষ অধিবেশনের আহ্বান করেছে।
সংস্থাটি জানিয়েছে, বৈঠকটি আগামী ১৮–১৯ মার্চ লন্ডনে অনুষ্ঠিত হবে। আইএমএ-এর ৪০ সদস্যের মধ্যে ব্রিটেন, মিশর, ফ্রান্স, মরক্কো, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত—এই ছয়টি দেশ বৈঠকটি আহ্বানের অনুরোধ জানিয়েছিল।
হরমুজ প্রণালীতে কার্যত জাহাজ চলাচল ব্যাহত হওয়ার কারণে জ্বালানির দাম দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কার মধ্যেই এই জরুরি বৈঠক ডাকা হয়েছে।
এরই মধ্যে বৃহস্পতিবার ইরাক উপকূলের কাছে দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নাবিক নিহত হয়েছেন। একই সময়ে একটি কার্গো জাহাজে ছিটকে আসা ধ্বংসাবশেষ বা শেল-শ্রাপনেল আঘাত করলে সেটিতে আগুন ধরে যায়।
সূত্র: আল-জাজিরা