সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিতঃ মার্চ ১৩, ২০২৬ | ৩:০৭ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে শুরুতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হয়। বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা। পাকিস্তান দল: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, হারিস রউফ, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মাদ রিজওয়ান, মোহাম্মাদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা, শামিল হুসাইন।