আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ

প্রকাশিতঃ এপ্রিল ১, ২০২৬ | ৯:১১ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (৩১ মার্চ, ২০২৬) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হলেন : ইয়াছিন ফেরদৌস মুরাদ (ঢাকা), মিজানুর রহমান চৌধুরী (নীলফামারী), এ কে এম মমিনুল হক (লালমনিরহাট), মোহাম্মদ জহুরুল ইসলাম (পাবনা), মোস্তাফিজুর রহমান আলেক (নড়াইল), নজরুল ইসলাম মোল্লা (বরগুনা), মোঃ সিরাজুল হক (জামালপুর), চৌধুরী ইশরাত আহমদ সিদ্দিকী (গাজীপুর), জামিলুর রশিদ খান (মানিকগঞ্জ), তোফাজ্জল হোসেন (নরসিংদী), মোঃ আফজাল হোসেন খান পলাশ (ফরিদপুর), আহমেদ আলী (হবিগঞ্জ), এ কে এম সলিম উল্যা সেলিম (চাঁদপুর) এবং অধ্যাপক এম এ খালেক (ফেনী)। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী জেলা পরিষদ আইন, ২০০০-এর সন্নিবেশিত ধারা ৮২ ক (১) মোতাবেক এই নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ জেলার জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।