ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর-এ আন্তঃজেলা ডা\'কা\'ত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদকে গ্রে\'ফ\'তা\'র করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ইসলামপুর পুলিশ ফাঁড়ির- একদল চৌকস পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানটি পরিচালিত হয় উপজেলার বুধন্তী ইউনিয়ন -এর কেনা এলাকায়।
এ সময় দীর্ঘদিন ধরে পলাতক ও আদালতের ওয়া\'রে\'ন্ট\'ভু\'ক্ত আসামি মুর্শিদ প্রকাশ মোরশেদকে তার বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে গ্রে\'ফ\'তা\'র করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বি\'রু\'দ্ধে চুরি, ডা\'কা\'তি এবং ডা\'কা\'তি\'র প্রস্তুতিসহ অন্তত তিনটি মা\'ম\'লা থাকার তথ্য পাওয়া গেছে। তিনি আন্তঃজেলা ডা\'কা\'ত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
গ্রেফতারকৃত আসামি হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা বুধন্তী ইউনিয়ন কেনা গ্রামের চেনু মোল্লার ছেলে মুর্শিদ প্রকাশ মোরশেদ।
পুলিশ আরও জানায়, গ্রে\'ফ\'তা\'র\'কৃত আসামির বি\'রু\'দ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।