ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রকাশিতঃ এপ্রিল ২৮, ২০২৬ | ২:৪০ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

\'সরকারি খরচে বিরোধ শেষ—সবার আগে বাংলাদেশ\' প্রতিপাদ্যে মঙ্গলবার (২৮ এপ্রিল) ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন। ​সভায় বক্তারা বলেন, অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সরকারি আইনি সহায়তা একটি যুগান্তকারী পদক্ষেপ। সাধারণ মানুষকে এই সেবার আওতায় আনতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন প্রশাসক মহোদয়। অনুষ্ঠানে বিচারক, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।