ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ

প্রকাশিতঃ এপ্রিল ২৯, ২০২৬ | ৭:৫২ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানের অধিকাংশ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও ইসফাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টারে থাকার সম্ভাবনাই বেশি। যদিও স্থাপনাটি গত বছরের হামলা এবং সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট চিত্র ও পূর্ববর্তী তথ্য বিশ্লেষণে আইএইএ ধারণা করছে, ২০২৫ সালের সংঘাত শুরুর আগে সেখানে সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ এখনও সুরঙ্গেই থাকতে পারে। তবে পরিদর্শন বন্ধ থাকায় সংস্থাটি এখনো আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করতে পারেনি। গ্রোসি জোর দিয়ে বলেন, ইরানের সব গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা—বিশেষ করে নাতাঞ্জ নিউক্লিয়ার ফ্যাসিলিটি, ফোর্দো ফূয়েক এনরিচমেন্ট প্ল্যান্ট এবং ইসফাহান আবার আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আনতে হবে। বর্তমানে ইরানের কাছে প্রায় ৪৪০ কেজির বেশি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা অস্ত্রমানের কাছাকাছি। বিশেষজ্ঞদের মতে, এই মজুদ ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা দিতে পারে, যদি তেহরান রাজনৈতিক সিদ্ধান্ত নেয়।Politics আইএইএ ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে স্থানান্তরের সম্ভাবনাও আলোচনা করেছে। বিশেষ করে রাশিয়ায়। যদিও এর জন্য বড় ধরনের কূটনৈতিক সমঝোতা প্রয়োজন। গ্রোসি মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন চুক্তির জন্য উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য। তার ভাষায়, আলোচনার ইচ্ছা দুই পক্ষেরই আছে, কিন্তু অগ্রাধিকারের প্রশ্নে মতপার্থক্য বড় বাধা হয়ে রয়েছে। সূত্র: গালফ নিউজ