ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার ৭ই মে ২০২৬ সকালে উপজেলা খাদ্য গুদাম চত্বরে ফিতা কেটে ও ধান ক্রয়ের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর।
উদ্বোধনী অনুষ্ঠানে হরিণাকুণ্ডু পৌরসভার ১নং ওয়ার্ড শুড়া গ্রামের কৃষক মোঃ মাহফুজুর রহমানের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্য ১৪৪০ টাকা মণ দরে ধান ক্রয় করা হয়।
এসময়ে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কৃষকরা যাতে ন্যায্যমূল্য পায় সে লক্ষ্যে সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করছে। কোনো মধ্যস্বত্বভোগী যেন সুবিধা নিতে না পারে সে ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে।
বোরো ধান সংগ্রহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরা পারভীন, উপজেলা বিএনপির সভাপতি মো: আবুল হাসান মাস্টার। মোঃ হারুন অর রশিদ যুগ্ম সম্পাদক উপজেলা বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলার সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম, হরিণাকুণ্ডু উপজেলা আমির মাস্টার বাবুল হোসেন, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
হরিণাকুণ্ডু উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরা পারভীন জানান, চলতি মৌসুমে হরিণাকুণ্ডু উপজেলায় ১ হাজার ৪৫২ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।