সাংস্কৃতিক রাজধানী হিসেবে খ্যাত কুষ্টিয়ার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, সংস্কৃতি ও সামগ্রিক উন্নয়ন সম্ভাবনাকে গবেষণার মাধ্যমে কাজে লাগাতে একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘কুষ্টিয়া রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম’।
শনিবার (১৬ মে) সংস্থাটির আহ্বায়ক স্থপতি আবুল হাসনাইন মঞ্জুর মোর্শেদ এবং সদস্য সচিব সাইদুর রহমান যৌথ বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে এই নতুন ফোরামের নাম ঘোষণা করেন।
উদ্বোধনী ও নাম ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ বরকতউল্লাহ (শহীদ আবরার এর পিতা), ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, হাসনাইন নাহিয়ান সজিব, প্রকৌশলী এস এ এমন আবু হানিফ, কবি ও সাংবাদিক ফারহানা তানিয়া, পাখি ও বন্য প্রাণী সংরক্ষণকারী এস আই সোহেল, সুমন মোর্শেদ, ইয়াসমিন আরাসহ বহু বিশিষ্ট ব্যাক্তি।