রাজধানীর বিজর সরণি মোড়ে কলমি লতা বাজারের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার (১৯ মে) ভোরে ৫টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বাজারের দুই তলা মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।
তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার স্টেশনের মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।