ভাঙ্গা পৌরসভার চন্ডিদাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে নকল কসমেটিক পণ্য তৈরির অভিযোগে মোঃ রেজাউল মাতুব্বর (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নকল কসমেটিক পণ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয় এবং উৎপাদন কার্যক্রম বন্ধ করে মুচলেকা নেওয়া হয়। ভাঙ্গা উপজেলা প্রশাসন ও ভাঙ্গা থানা পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে স্থানীয় জনগণ প্রশাসনকে ধন্যবাদ জানান।
জনস্বাস্থ্যের সুরক্ষায় ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।