আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নং স্পার বাধ এলাকায় পদ্মা নদী হতে অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাটি পরিবহনরত অবস্থায় সুন্দরপুর ইউনিয়নের শিবির হাট এলাকা থেকে একটি মাটিভর্তি ট্রাক্টরসহ মোঃ সুমন আলী (৪০), পিতা- মোঃ সোহবুল হক, সাং- জয়ন্দীপুর, রামকৃষ্ণপুর, উপজেলা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পদ্মানদীর পাশে জয়ন্দীপুর এলাকার কৃষি জমি হতে মাটি উত্তোলন করে ইটভাটায় পরিবহন করছিলেন বলে জানান। তার স্বীকারোক্তির ভিত্তিতে মোঃ সুমন আলী (৪০) কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়। এছাড়াও, তাকে ভবিষ্যতে এমন কর্ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।