বাংলা দেশ জাতীয়তাবাদী যুব দল আত্রাই উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃখোরশেদ আলমের- মমতাময়ী মা এর মৃত্যু তে শোক প্রকাশ করেছেন, নওগাঁ-৬(আত্রাই -রাণীনগর)নওগাঁ -৬ এর সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।
জানাগেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আত্রাই উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃখোরশেদ আলম, এর মমতাময়ী মাতা আনোয়ারা বেগম বার্ধক্য জনিত অসুস্থতায় ২১শে মে(বৃহস্পতিবার ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় আনুমানিক বিকেল ৪.১৫ মিনিটে ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
নওগাঁ-৬ ( আত্রাই-রাণীনগর ) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।গভীর শোক প্রকাশ করে তিনি বলেন।
এ মৃত্যুতে আমি মরহুমার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সহ মর্মিতা জ্ঞাপন করছি।
তিনি একজন সৎ, কর্তব্য নিষ্ঠাবান রত্নগর্ভা মা ছিলেন এবং সমাজে ভাল একজন মানুষ হিসেবে সু পরিচিত ছিলেন।তার কর্তব্যনিষ্ঠা পার্দাশীলতা যে সাক্ষ্য রেখে গেছেন তা চীর স্মরণীয় । তিনি ছিলেন অত্যন্ত অমায়িক ও পরোপকারী।
দোয়াকরি মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের কে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আমি মরহুমার রুহের মাগফেরাত কামনা করছি। এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্য বর্গ ও আত্মীয় স্বজন, গুণগ্রাহী, ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।