ভাঙ্গায় চাইনিজ রেস্টুরেন্ট থেকে এক ইয়াবা ব্যাবসায়ী আটক

প্রকাশিতঃ জুন ১, ২০২৬ | ১০:৫৯ অপরাহ্ণ
ইসমাইল হোসেন মোল্লা, উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা, ফরিদপুর

ভাঙ্গা উপজেলায় বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার (১ জুন) ভাঙ্গা বাজারের ফাইভস্টার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত একটি চাইনিজ রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে আলহাজ মোল্লা (২৪) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থানার এসআই মো. আসাদ শেখ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় আলহাজ মোল্লার দেহ তল্লাশি করে ৫০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৫ গ্রাম। গ্রেপ্তারকৃত আলহাজ মোল্লা ভাঙ্গা উপজেলার সদরদী ইউনিয়নের চৌধুরীকান্দা এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।