মাগুরার শালিখা তে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শনিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নেশা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান চৌধুরী ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: মিলটন মুন্সি জেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা:আব্বাস উদ্দিন প্রমুখ।