নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, বীমা সুবিধাসহ থাকছে পারফরম্যান্স বোনাস

প্রকাশিতঃ জুন ৯, ২০২৬ | ৮:০২ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

প্রাইম ব্যাংক পিএলসি হোম লোন বিভাগে হেড অব সেলস পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৭ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি পদের নাম: হেড অব সেলস বিভাগ: হোম লোন পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বিবিএ/ এমবিএ ডিগ্রি অন্যান্য যোগ্যতা: সেলস দল পরিচালনা এবং বৃহৎ ব্যবসায়িক পোর্টফোলিও ব্যবস্থাপনায় দক্ষতা। অভিজ্ঞতা: কমপক্ষে ৮ থেকে ১০ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর কর্মস্থল: যেকোনো জায়গায় বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বীমা, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২১ জুন ২০২৬