নওগাঁর নিয়ামতপুরে ভেজালমুক্ত ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড কতৃক আয়োজিত এক বৃহৎ উদ্যোক্তা সম্মেলন বা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৪ জুলাই /২০২৬ বিকাল ২.৩০ ঘটিকায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিক্ষক সমিতির হলরুমে এই উদ্যোক্তা সম্মেলন বা কর্মশালা অনুষ্ঠিত হয়।
কোম্পানির জেনারেল ম্যানেজার লালচান শেখ এর সঞ্চালনায় খাদ্য নিরাপত্তা, মাটির স্বাস্থ্য রক্ষায় রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত চাষাবাদ পদ্ধতি প্রসারের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।
এই আয়োজনের মূল লক্ষ্য ছিল স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি করা এবং তাদের মাঝে প্রতিষ্ঠানটির ডিলারশিপ ও মার্কেটিং প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা। এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড এর ডেপুটি ডিরেক্টর জনাব আসাদুজ্জামান আসাদ।তিনি আরো বলেন, দীর্ঘমেয়াদি খাদ্য সংকট মোকাবেলায় রাসায়নিক নির্ভরতা কমিয়ে প্রাকৃতিক কৃষি পদ্ধতিই একমাত্র উত্তরণের পথ। লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড এলক্ষ্যেই কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে যাচ্ছে। এ সময় তিনি পরিবেশবান্ধব চাষাবাদের নানা কৌশল ও ভেজালমুক্ত উৎপাদনের সম্ভাবনা তুলে ধরেন।
উদ্যোক্তা সম্মেলন বা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের ডিরেক্টর জনাব আব্দুল কাদের জয় বলেন,বাঘ যেমন একসাথে অনেক শিকারের পেছনে না ছুটে যেকোনো একটিকে নির্দিষ্ট করে, তেমনি ব্যবসাতেও সব ধরনের ক্রেতার পেছনে না ছুটে একটি নির্দিষ্ট টার্গেট মার্কেট বা গ্রাহকশ্রেণি নির্ধারণ করতে হবে।
বাঘ আগে তার শিকারের গতিবিধি, দূরত্ব ও পরিবেশ পর্যবেক্ষণ করে। একইভাবে যেকোনো নতুন পণ্য বা সেবার ক্ষেত্রে আগে বাজার বিশ্লেষণ ও গ্রাহকের চাহিদা বুঝতে হবে।
সন্ধ্যা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে বিভিন্ন জেলা- উপজেলা থেকে আসা উদ্যোগতারা তাদের নানা মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন। ভেজালমুক্ত ফসল উৎপাদনে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে এবং এই কর্মশালা সে পথে একটি মাইলফলক হয়ে থাকবে। খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় এই উদ্যোগকে ইতিবাচক মনে করছেন এলাকার সুধীজনেরা।