আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

প্রকাশিতঃ জুলাই ৬, ২০২৬ | ১০:৪৮ অপরাহ্ণ
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ

নওগাঁর আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১১ টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের কর হয় । র‍্যালি শেষে \"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ \" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬(আত্রাই রাণীনগর) আসেনর সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, তোফাজ্জল হোসেন মীর কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, প.প কর্মকর্তা ডাঃ খায়রুল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আবু আনাছ,মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান,বিএনপির সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট,সাইফুল ইসলাম মৃধা, সাধারন সম্পাদক মো.তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার,যুবদলের সিনিয়র আহ্বায়ক মো.খোরশেদ আলম প্রমূখ।