ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না

প্রকাশিতঃ জুলাই ৭, ২০২৬ | ১২:১৩ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল বলেছেন, ‘মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না। আর আমি অন্য কারো গায়েও ট্যাটু এঁকে দিতে যাব না।’ শেষ ৩২–এ অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে তাকে প্রশ্ন করা হয়- ‘ফুটবলারদের অনেককে দেখা যায় ট্যাটু এঁকে স্মরণীয় মুহূর্তগুলোকে ধরে রাখতে, কিন্তু আপনি এমনটি করেন না কেন?’- তার উত্তরে ইয়ামাল একথা বলেন। ওই সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘আমি সহজে আবেগপ্রবণ হই না, কান্না করি না। চোট পাওয়ার পর মাকে কাঁদতে দেখে কেঁদেছিলাম। তবে আমরা বিশ্বকাপ জিতলেও আমি কাঁদব না, এটা অসম্ভব।’ বিশ্বকাপ জয়ের স্বপ্ন থাকলেও এবারের বিশ্বকাপে শুরুটা কিন্তু ভালো হয়নি স্পেনের। প্রথম ম্যাচে কেপ ভার্দের কাছে হেরে যায় তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে কি না, তা–ও ছিল অনিশ্চিত। শেষ পর্যন্ত অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেনই। পরে শেষ ৩২–এ অস্ট্রিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ও পেয়েছে তারা। শেষ ১৬-তে আজ সোমবার তাদের প্রতিপক্ষ পর্তুগাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ই জুলাই।