নওগাঁর আত্রাইয়ে অনুউন্নয়ন বাজেটের ২০২৬-২০২৭ অর্থ বছরের গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ নিয়মিত রক্ষণাবেক্ষণ স্কীম বাস্তবায়নের নিমিত্তে উপজেলার রাস্তার রক্ষণাবেক্ষণ কাজে সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তি ভিত্তিতে কিছু সংখ্যক নারী কর্মী নিয়োগ করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান ও উপজেলা প্রকৌশলী নিশিত কুমার এর তত্ত্বাবধানে উপজেলার সাতটি ইউনিয়নের রাস্তা মেরামত ও সংস্কারের জন্য নারী কর্মী নিয়োগ করা হয় মোট ১৭ জন নারী।
আহসানগঞ্জ জিসি বান্দাইখাড়া জিসি সড়কে ৬ জন,কাশিয়াবাড়ী জিসি কালিগঞ্জ জিসি ভায়া নওদুলী সড়কে ৬ জন এবং উপজেলা হেডকোয়ার্টার থেকে বৈঠাখালী সড়কে ৫ জন।
নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুল হান্নান,ইউপি চেয়ারম্যান মো.সম্রাট হোসেন,মো.নাজিম উদ্দিন, মো.আফজাল হোসেন প্রমূখ।