নওগাঁ র আত্রাইয়ে ব্যাটারি চালিত ভ্যান গাড়ির ধাক্কায় মর্মান্তিক দূর্ঘটনায় পা হারিয়েছেন শিল্পী(৩২)নামের এক মধ্যে বয়েসী নারী।
জানাগেছে ২৩শে জুলাই বৃহস্পতিবার শিল্পী(৩২) একটি এনজিও তে ঋনের টাকা পরিশোধ করতে মির্জাপুরে আসে ভ্যান যোগে বাড়ি ফেরার পথে উপজেলার হাতিয়াপাড়া নামক স্থানে দুটি ভ্যানের সংঘর্ষে মর্মান্তিক দূর্ঘটনায় তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রা মে ক হাসপাতালে প্রেরণ করেন। শিল্পী (৩২) তারাটিয়া বড়ডাঙ্গা গ্রামের মোঃমোহন এর স্ত্রী