পূবালী ব্যাংক পিএলসি, কাশিয়ানী শাখার উদ্যোগে আজ ২৮ জুলাই, ২০২৬ ইং রোজ মঙ্গলবার ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ক্যাশলেস লেনদেনের গুরুত্ব ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, গোপালগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক জনাব গৌতম চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র অবসরপ্রাপ্ত এসপিও জনাব এস. এম. দাউদ হোসেন এবং এম. এ. খালেক কলেজ এর সাবেক প্রিন্সিপাল জনাব ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, কাশিয়ানী শাখার শাখা ব্যবস্থাপক জনাব মোঃ আবু তালেব মোল্লা। অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে বাংলা কিউআর এর মাধ্যমে ক্যাশলেস লেনদেনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণে সাধারণ মানুষকে আরও সচেতন ও উৎসাহিত করার আহ্বান জানানো হয়।