নওগাঁর আত্রাইয়ে দুরারোগ্য রোগে আক্রান্ত মজিবর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলছে লড়াই।
মজিবর রহমান মানবেতর জীবন যাপন করছে। তার পুরো শরীর আলুর মত গোল হয়ে (টিউমারের মতো) আক্রান্ত হয়ে পড়েছে। প্রচন্ড ব্যাথায় শুধু কাতরাচ্ছেন তিনি। মজিবর রহমান নওগাঁর আত্রাই উপজেলার আহসানগন্জ ইউনিয়নের দমদমা গ্রামের বাসিন্দা। মৃত মফিজ উদ্দিন শাহ এর সাত সন্তানের মধ্যে ১ম সন্তান মজিবর রহমান। তাঁর বর্তমান বয়স ৭৫ বছর।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মজিবর রহমান পেশায় একজন চা বিক্রেতা। দীর্ঘদিন থেকে তিনি চা বিক্রি করে একদিকে সংসার চালাতেন।
বর্তমানে মজিবর রহমান জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তার পুরো শরীরে বাসা বেঁধেছে এক জটিল রোগ। যার কারণে প্রতিনিয়ত তীব্র যন্ত্রণার মধ্যদিয়ে দিন পার করতে হচ্ছে। এ রোগের চিকিৎসা করার মত অর্থ পরিবারের কাছে নেই।
মজিবর রহমান বর্তমানে মারাত্মক ও জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তিনি আর্থিক অসচ্ছলতার কারণে ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না এবং সুস্থ হয়ে বেঁচে থাকার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন।