আত্রাইয়ে চারা বিতরণ ও রোপন কার্যক্রম অনুষ্ঠিত

প্রকাশিতঃ আগস্ট ১৩, ২০২৬ | ৫:০৮ অপরাহ্ণ
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ

নওগাঁর আত্রাইয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলার সকল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রাঙ্গণকে সবুজায়নের লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলা প্রশাসন ও আত্রাই উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে এ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ​আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আত্রাই উপজেলার সকল মসজিদের প্রতিনিধির মাঝে বিভিন্ন বনজ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়। ​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপি\'র সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম- সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার,ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো.আকবর আলী, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন মসজিদের প্রতিনিধিগণ।