আত্রাইয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

প্রকাশিতঃ আগস্ট ১৫, ২০২৬ | ৫:৩৪ অপরাহ্ণ
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৫ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাখিদার। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আঃ মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও কামরুল হাসান সাগর। এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন,আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম মুঞ্জুরুল আলম, মনিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম ফারুক বকত সহ উপজেলা বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ও দেশের মানুষের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।