কাশিয়ানীর সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশিতঃ আগস্ট ১৬, ২০২৬ | ৪:৫৩ অপরাহ্ণ
মামুন মুন্সী, উপজেলা প্রতিনিধি, কাশিয়ানী, গোপালগঞ্জ

নাশকতা মামলায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. খাজা নেওয়াজকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে খুলনার খালিশপুর এলাকায় যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খাজা নেওয়াজ উপজেলার বেথুড়ী ইউনিয়নের সাধুহাটি গ্রামের মৃত হাশেম মিয়ার ছেলে। আজ রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, খাজা নেওয়াজের বিরুদ্ধে নাশকতা ও চেক ডিসঅনারসহ একাধিক মামলা রয়েছে।