আত্রাইয়ে বিনা অনুমুতিতে সরকারি গাছ কাটার দায়ে জরিমানা

প্রকাশিতঃ আগস্ট ১৯, ২০২৬ | ১০:৩০ অপরাহ্ণ
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ

নওগাঁর আত্রাই উপজেলার সদুপুর দক্ষিণ পাড়ায় সরকারি আদেশ অমান্য করে সরকারি জায়গায় লাগানো গাছ অবৈধভাবে কাটার অভিযোগে মিন্টু প্রামাণিক নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (১৯ আগষ্ট ) দুপুরের দিকে উপজেলার ভূ-পাড়া ইউনিয়নের সদুপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এ অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভূ-পাড়া ইউনিয়নের সদুপুর দক্ষিণ পাড়ায় সরকারি জায়গায় লাগানো গাছকাটা হচ্ছে এমন অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। পরে ঘটনার সত্যতা পাওয়ায় জড়িত মিন্টু প্রামানিক নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান বলেন, সরকারি জায়গার গাছ কাটার অপরাধে বন আইন দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধায়ায় ঐ ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।