বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন উচ্ছ্বসিত পাকি রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি।
২১শে আগস্ট, শুক্রবার এই শুভেচ্ছা বার্তার কথা এক বিবৃতিতে জানিয়েছে ঢাকার পাকিস্তান হাই কমিশন।
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতি ফখরুলের নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি ও মানুষের কল্যাণ অব্যাহত থাকবে বলে আস্থা প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি।
উচ্ছ্বাস প্রকাশ করে পাকি রাষ্ট্রপতি দাবি করেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে নিজস্ব ইতিহাস, ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক মেলবন্ধনের ভিত্তিতে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
তিনি দুই দেশের দ্বিপাক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক ইতিবাচক গতিশীলতাকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দুই দেশের মধ্যকার সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালীকরণ এবং দুই দেশের জনগণের মধ্যে বিনিময় ও সহযোগিতা প্রসারে ফখরুলের সঙ্গে কাজ করার অপেক্ষায় থাকার কথাও বলেছেন আসিফ আলী জারদারি।
দায়িত্ব পালনে ফখরুলের সফলতা এবং বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি, উন্নতি ও সমৃদ্ধির জন্য জারদারির শুভ কামনার কথাও বলেছে হাই কমিশন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, পরস্পরের জন্য সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের জন্য বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে আমন্ত্রণও জানিয়েছেন আসিফ আলি জারদারি।
তার বিশ্বাস, এই সফর দ্বিপাক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার এবং দুই দেশের মধ্যকার সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।