শালিখায় মাগুরা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা

প্রকাশিতঃ মার্চ ১৬, ২০২৩ | ১০:২২ অপরাহ্ণ
আনিছুর রহমান, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা

মাগুরার শালিখায় মাগুরা জেলা বাস-মিনিবাস,কোচ,মাইক্রো বাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের শালিখা উপজেলার বাস মিনি-বাস, মাইক্রোবাস,হিউম্যান হলার অটোরিকশা, অটোটেম্পু শ্রমিক বৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৬ মার্চ বৃহস্পতিবার ১১টায় আড়পাড়া বাজারের হাবিব সুপার মার্কেটে শালিখা উপজেলা বাস-মিনিবাস মটর শ্রমিক বৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বাস-মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ও জেলা শ্রমিক লিগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, মাগুরা জেলা বাস-মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের, সহ-সভাপতি সামছুল হক,মোঃ এরশাদ,সাধারন সম্পাদক মোঃ বাবু মিয়া,যগ্ন-সাধারন সম্পাদক নাজির হোসেন লাড্ডু,মোঃ আলমগীর হোসেন,দপ্তর সম্পাদক টিটোন হোসেন, কোযাধ্যক্ষ মোঃ সাহেব আলি,সড়ক সম্পাদক মোঃ রুমু।এসময় প্রধান অতিথি মাগুরা জেলা বাস-মিনিবাস মাইক্রো বাস মটর শ্রমিক ইউনিয়নকে আরো গতিশীল করার লক্ষে মাগুরা মটর শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত শ্রমিকদের সমন্বয়ে শালিখা উপজেলা সদর আড়পাড়ায় মাগুরা জেলা বাস-মিনিবাস মাইক্রো বাস শ্রমিক ইউনিয়নের একটি শাখা অফিস করার প্রস্তাব করেন। এসময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান মুন্সি, সিনিয়র সহ-সভাপতি কামরুল বিশ্বাস, অটটেম্পু মালিক গুরুেপের মোঃ নাসির বিশ্বাস, ওমর আলি বিশ্বাস, ইমান আলী, সাইফুল ইসলাম, প্রনব সাহাসহ অনেকে।