নাটোরে স্বাধীনতা দিবস পালিত

প্রকাশিতঃ মার্চ ২৬, ২০২৩ | ৫:১৬ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। রোববার(২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করা হয়। পরে শঙ্কর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে জেলা প্রশাসন আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের আয়োজন করে। অন্যদিকে নাটোর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় কান্দিভিটা মহান স্বাধীনতা দিবস-২০২৩ উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শহিদদের স্মরণে নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করা হয়। পরে জেলা ও পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সুশিল সমাজের ব্যক্তিবর্গ স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন,(নাটোর ও নওগাঁ) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার সাইফুর রহমান, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।