চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২৪ জুন ২০২৩ খ্রিঃ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯: টা থেকে ভোট গ্রহণ শুরু করে বৈকাল ৪: টা পযন্ত ভোট গ্রহন করা হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় ইসমাইল হোসেন কে ৩৫ ভোটে পরাজিত করেন।
সভাপতি পদে জয়লাভ করেন মোঃ তোজাম্মিল হক। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় মোঃ রুহুল আমিন ও মোঃ খাইরুল ইসলাম কে পরাজয় করে জয় লাভ করেছেন মোঃ নেফাউর রহমান।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায়, মোঃ আশরাফুল আলম কে পরাজয় করে ২০ ভোটে জয়লাভ করেন সৈয়দ জিয়াউল হক (জেম)
সহসাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায়
মোঃ নাজিমুদ্দিন কে পরাজয় করে ২৫ জয়লাভ করেন মোঃ আফান উদ্দিন।
দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায়,
মোঃ কামাল উদ্দীন কে পরাজয় করে ৩০ ভোটে জয়লাভ করেন মোঃ ইয়াসিনুর রহমান (মিঠু মিয়া)।
কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতায়
মোঃ আতাউর রহমান কে পরাজয় করে ৭৬ ভোটে জয়লাভ করেন মোঃ সাদিরুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায়
মোঃ বাইরুল ইসলাম কে পরাজয় করে ৩১ ভোটে জয়লাভ করেন মোঃ আব্দুর রাজ্জাক।
কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায়,
মোঃ সাদিকুল ইসলাম, মোঃ কাজল আলম
কে পরাজয় করে ৪ জন সদস্য জয়লাভ করেন মোঃ রবিউল ইসলাম, মোঃ রাশেদুল হক (টিয়া), মোঃ আমিনুর রহমান, মির্জা হেদায়েতুল্লাহ।
দিনব্যাপী সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনে ভোট গ্রহণের পর ফলাফল ঘোষণা করেছেন
সভাপতি: জনাব রাফায়েল ফাতেমী, সাব-রেজিস্টার, (গোমস্তাপুর)।
ফলাফল ঘোষনার শেষে সকল প্রার্থীকে (একটি করে মগ) সান্তনামূলক পুরস্কার প্রদান করা হয়েছে।