তিন উইকেটে একশ’ ছাড়াল ইংল্যান্ড, খেলছেন রয়

প্রকাশিতঃ মার্চ ৩, ২০২৩ | ২:১০ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

টস জিতে বল করতে নামা বাংলাদেশ দলকে প্রথম ব্রেক থ্রু দেন ডানহাতি পেসার তাকসিন আহমেদ। শান্তর দুর্দান্ত ক্যাচে ফিরে যান ইংলিশ ওপেনার ফিল সল্ট। এরপর ডেভিড মালান ও জেসন ভিন্স ফিরেছেন। জেসন রয় ফিফটি করে খেলছেন। ইংল্যান্ড ২১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৩ রানে ব্যাট করছে। ৯৬ রানে তৃতীয় উইকেট হারায় তারা। ক্রিজে থাকা জেসন রয় ৬৮ রানে খেলছেন। তার সঙ্গী জস বাটলার। এর আগে ফিল সল্ট ৭ করে আউট হয়েছেন। ডেভিড মালান ১১ রান করে মিরাজের বলে ফিরেছেন। ভিন্সকে তুলে নিয়েছেন তাইজুল। সিরিজ বাঁচানোর ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও তাসকিনের সামান্য ইনজুরি থাকলেও একাদশে আছেন তারা। ইংল্যান্ডের পেস বোলিং আক্রমণে এসেছে দুই পরিবর্তন। ক্রিস ওকসের জায়গায় পেস অলরাউন্ডার স্যাম কারেন এবং জোফরা আর্চারে জায়গায় খেলছেন শাকিব মাহমুদ। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল শান্ত, মুশফিকুর রহমান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেসন ভিন্সি, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাক, মঈন আলী, স্যাম কারেন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, মার্ক উড।