কক্সবাজারের চকরিয়ায় বাস-লেগুনার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও ১০ জন।
শনিবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার সীমান্তবর্তী এলাকায় কক্সবাজার জেলা পরিষদ গেটের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়ার হারবাং ইউনিয়নের আবুল বশরের ছেলে আব্দুল হামিদ (৩০), করমুহুরী পাড়ার লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৫) ও দানুমিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৪)।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবাহী লেগুনা চকরিয়া থেকে চট্টগ্রামের লোহাগাড়ায় যাচ্ছিল। পথে আজিজনগর এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে।
চিরিঙ্গা হইওয়ে থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও লোহাগাড়া হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু\'টি জব্দ করা হয়েছে।