প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২০, ২০২৩

খাল দখল করে বালু ভরাট, উচ্ছেদ করলেন ইউএনও


খাল দখল করে বালু ভরাট, উচ্ছেদ করলেন ইউএনও
মুন্সিগঞ্জ সদর উপজেলায় রজতরেখা নদীর শাখা খালের প্রবাহ বন্ধ করে বালু ভরাটের ঘটনায় অভিযান চালিয়ে উচ্ছেদ করেছে প্রশাসন। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছোট মোল্লাকান্দি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ আল জুনায়ে এসময় বালু ভরাটের সঙ্গে জড়িত মোহাম্মদ মোক্তার হোসেন (৩৯) নামে এক ব্যাক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও দুই মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত কয়েকদিন ছোটমোল্লাকান্দি এলাকা সংলগ্ন খালটিতে বালু ভরাট করছিল স্থানীয় একটি চক্র। এতে খালটির প্রবাহ একেবারে বন্ধ হয়ে যায়। সোমবার দুপুরে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বালু ভরাটের বিষয়টি দৃষ্টিগোচর হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় একজনকে আটক করা হয়। বালু ভরাটের কাজে ব্যবহৃত পাইপ নষ্ট করে ভেকু দিয়ে বালু অপসারণ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান বলেন, আটক ব্যাক্তিকে দুইমাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভরাট করা কিছু বালু সরিয়ে নেওয়া হয়েছে। খালের প্রবাহ ফিরিয়ে আনতে সব বালু সরিয়ে নেওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে তিনি আরও বলেন, ঘটনাস্থলে অন্য কাওকে পাওয়া যায়নি তাই ব্যবস্থা নেওয়া হয়নি।

সর্বশেষ :

‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী   ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস   বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি   হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত   রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের   ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত   রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব   হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’   ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’