ঢাকার সব বাড়ি ও ফ্ল্যাট মালিকের ট্যাক্স নেওয়া হবে


ঢাকার সব বাড়ি ও ফ্ল্যাট মালিকের ট্যাক্স নেওয়া হবে
আমরা ডিপিডিসি ও ডেসকোর সঙ্গে কাজ করছি। বাড়ির মালিক খুঁজে ট্যাক্স নেওয়া হবে। ঢাকার সব ফ্ল্যাটের মালিকের ট্যাক্স নেওয়া হবে বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। মিটার ধরে বাড়ির মালিক খুঁজে ট্যাক্স নেওয়া হবে। তাদের কর নেটের আওতায় আমরা আনতে চাই। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এনবিআরের আগারগাঁওয়ের নতুন ভবনে প্রিন্ট ও মিডিয়া মালিক সমিতির সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা মনে করি, ঢাকা শহরে এক বা একাধিক বাড়ি ও ফ্ল্যাট মালিকের ট্যাক্স দেওয়ার সক্ষমতা রয়েছে। যারা অনেকেই করনেটের বাইরে রয়েছেন। ঢাকা শহরের প্রতিটি ফ্ল্যাট ও বাড়িতে গিয়ে জরিপ করে কর নেট বৃদ্ধি করা যাবে না। সে কারণেই আমরা এ বছর ৩৮টি সেবায় আয়কর রিটার্ন বাধ্যতামূলক করেছি। রহমাতুল মুনিম বলেন, ট্যাক্স ভীতি দূর না হলে ট্যাক্স নেট বাড়বে না। ট্যাক্স ভীতির মধ্যে কী কী কারণ আছে, সেগুলো আমরা চিহ্নিত করেছি। একটি বিষয় পরিষ্কার ধারণা পাওয়া দরকার, আমাদের আচরণের কারণে ট্যাক্স ভীতি হচ্ছে কিনা। যার মধ্যে রয়েছে অডিট। এ বিষয়টি আমরা আরও অধিক যুক্তিযুক্ত করার চিন্তাভাবনা করছি। যাতে একজন করদাতা অহেতুক হয়রানির শিকার না হন। এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ঠিকাদারদের টিন ও রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। অনেক অর্গানাইজেশনের সঙ্গে কাজ করছি। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সঙ্গে কাজ করছি। গাড়ির মালিক ট্যাক্স দেন কি না, সেটা নিয়েও আমরা কাজ করে যাচ্ছি। সঞ্চয়পত্রের সঙ্গে ইন্ট্রিগেশন করছি। এভাবে কর বাড়ানোর কাজ করছি। প্রাক-বাজেট আলোচনায় আজ নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) পক্ষ বেশকিছু প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে।

সর্বশেষ :

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি   পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই   ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত   চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল   বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের   প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ?   উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি   মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা   মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা